ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে কমপক্ষে ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এমন দাবি সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বারবার দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা অভিযান অত্যন্ত সফল হয়েছে।