শামছুর রহমান
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৮:১৩ রাত
অনলাইন সংস্করণ |21 ভিউ

মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুরে রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন  উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ফলাফলে সভাপতি পদে জাতীয় দৈনিক ‘নাগরিক ভাবনা’র উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জাতীয় দৈনিক ‘জবাবদিহি’ ও জেটিভির উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
১২ই মার্চ ক্লাবের কার্যালয়ে ভোটগ্রহণ শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।সাত সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন: দপ্তর সম্পাদক: বিএম সাব্বির হাসান (প্রতিদিনের কন্ঠ) কোষাধ্যক্ষ: মোঃ আব্দুল আলিম ( দৈনিক সকালের বার্তা) সাংগঠনিক সম্পাদক: এসএম ফারুকুল ইসলাম (দৈনিক দেশ বুলেটিন) প্রচার সম্পাদক: মোঃ তহিদুল ইসলাম (সোনালী নিউজ টিভি), নির্বাহী সদস্য:প্রদীপ কুমার মন্ডল (দ্যা ডেইলি ট্রাইবুনাল),দ্বি-বার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নুর-ইসলাম ও সুমন চক্রবর্তী। 
নির্বাচনকালে সার্বিক নিরাপত্তায় মণিরামপুর থানা পুলিশের একটি দল নিয়োজিত ছিল।
নির্বাচন পরিদর্শন করেন মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা সাফায়ত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা মহিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক রিয়াদ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সভাপতি ইবাদুল ইসলাম মনু। রিপোর্টার্স ফর জাস্টিস (আরজেএফ)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, নড়াইল জেলা কমিটির দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস, জেলা নির্বাহী সদস্য সৈয়দ ওয়াহিদুল রহমান (মুকুল) সহ মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চক্রবর্তী এবং প্রতিষ্ঠাতা সদস্য নুর-ইসলাম, এসএম তাজামুল হুসাইন, তহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল-মামুন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্লাবের বৃহত্তর স্বার্থে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা সম্মিলিতভাবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনু

1

নওগাঁর ১৩ ইউনিয়নে বিশুদ্ধ পানির তীব্র সংকট, ভোগান্তিতে মানুষ

2

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মালামাল নিজ খরচে আনছেন সাংসদ

3

পরিচ্ছন্নতা হোক অঙ্গীকার, আবদ্ধ থাকবে না আর কোনো খাল।

4

খাল খননে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না: আব্দুল বারী

5

জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

6

ছাত্র শিবিরের উদ্যোগে গোপালপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

7

শ্যামনগরে ফিলিং স্টেশনে তেল সংকট, খোলা বাজারে চড়া দামে বিক্র

8

আলোর কাফেলা অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে

9

সমালোচনার আগে ভুল সংশোধনের সুযোগ দিবেন

10

জনতার হাতে দুই টিউবওয়েল চোর আটক, পালিয়েছে আরো তিন জন

11

জয়পুরহাটে মাহমুদ স্মৃতি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

12

ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্টগার্ড এর বিশে

13

নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাক খাদে। সকলে আহত

14

সড়ক দুর্ঘটনায় মনিরামপুর মাছ বাজারের ব্যবসায়ী নিহত

15

পা পিছলে পড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

16

সতিঘাটা মসজিদে দেড় হাজার মানুষ এতেকাফে বসেছে

17

আলোছায়া সংস্থার উদ্যোগে শ্রমিকদের সন্মানে ইফতার

18

শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে রড দিয়ে মারপিট করেন ব

19

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত এক‌ইপরিবারের নয় জনের দাফন সম্পন্ন

20