মোঃ আঃ রশিদ গাজী
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৯:২২ সকাল
অনলাইন সংস্করণ |40 ভিউ

শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে রড দিয়ে মারপিট করেন বিএনপি নেতার ছেলে

শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে রড দিয়ে মারপিট করেন বিএনপি নেতার ছেলে
শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে রড দিয়ে মারপিট করেন বিএনপি নেতার ছেলে

সাতক্ষীরার শ্যমনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে ওয়ার্ড বিএনপি'র সভাপতির ছেলের কাছে হামলার শিকার হয়েছে আজানুর রহমান। হামলার শিকার আজানুর বাদি হয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করে।

ভুক্তভোগীর অভিযোগে বলেন, (১৩ই মার্চ)শুক্রবার সকালে একই গ্রামের ওয়ার্ড এনপির সভাপতি আজিজুল হকের ছেলে আশরাফুল ওরফে আশরাফের কাছে পাওনা টাকা চাইতে গেলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করতে থাকে। 

এক পর্যায়ে ঘর থেকে নিয়ে আশা লোহার শাবল দিয়ে আমাকে মারতে থাকে আমি মাটিতে পড়ে গেলে আমাকে ফেলে চলে যায়। পরবর্তীতে আমার ভাইয়েরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক  এলাকার একাধিক ব্যক্তি জানান, আশরাফ বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী নেতার ছত্রছায়ায় ভারত থেকে আসা চোরা চালানের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। বর্তমানে ভোল পাল্টিয়ে বাবাকে বিএনপির নেতা বানিয়ে এখনো পুরা সিন্ডিকেট দখলে রেখেছে।

এছাড়া এলাকায় কিশোর গ্যাং গড়ে তোলে দখলবাজের রাজত্ব করছে। এছাড়া মাদক ব্যবসার সাথে জড়িত আছে বলে জানা যায়। তার বিরুদ্ধে শ্যামনগর থানায় একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তার অপকর্মের বিষয় মুখ খুললেই তাকে কিশোরগ্যাং দিয়ে মারপিট ও লাঞ্ছিত করা হয়।

এদিকে অভিযুক্ত আশরাফের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা অকপটে স্বীকার করেন। কি দিয়ে মারছেন এমন প্রশ্নোত্তরে তিনি বলেন, লোহার শাবল মারার কথা স্বীকার করে।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির বলেন, আমি কথা বলে ঘটনাটা সম্পর্কে আগে জেনে নেই। তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়কারী যেই হোক যদি তার অন্যায় প্রমাণিত হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, বিষয়টা আমি দেখেছি তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। লিখিত অভিযোগ করলে আমি মামলা নেব।
প্রতিবেদকের তথ্য

মোঃ আঃ রশিদ গাজী

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনু

1

নওগাঁর ১৩ ইউনিয়নে বিশুদ্ধ পানির তীব্র সংকট, ভোগান্তিতে মানুষ

2

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মালামাল নিজ খরচে আনছেন সাংসদ

3

পরিচ্ছন্নতা হোক অঙ্গীকার, আবদ্ধ থাকবে না আর কোনো খাল।

4

খাল খননে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না: আব্দুল বারী

5

জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

6

ছাত্র শিবিরের উদ্যোগে গোপালপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

7

শ্যামনগরে ফিলিং স্টেশনে তেল সংকট, খোলা বাজারে চড়া দামে বিক্র

8

আলোর কাফেলা অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে

9

সমালোচনার আগে ভুল সংশোধনের সুযোগ দিবেন

10

জনতার হাতে দুই টিউবওয়েল চোর আটক, পালিয়েছে আরো তিন জন

11

জয়পুরহাটে মাহমুদ স্মৃতি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

12

ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্টগার্ড এর বিশে

13

নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাক খাদে। সকলে আহত

14

সড়ক দুর্ঘটনায় মনিরামপুর মাছ বাজারের ব্যবসায়ী নিহত

15

পা পিছলে পড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

16

সতিঘাটা মসজিদে দেড় হাজার মানুষ এতেকাফে বসেছে

17

আলোছায়া সংস্থার উদ্যোগে শ্রমিকদের সন্মানে ইফতার

18

শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে রড দিয়ে মারপিট করেন ব

19

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত এক‌ইপরিবারের নয় জনের দাফন সম্পন্ন

20