মেহেদী হাসান আনাস
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬, ১:২০ দুপুর
অনলাইন সংস্করণ |156 ভিউ

বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জোড়ালো সংগ্রামে তুরস্ক

বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জোড়ালো সংগ্রামে তুরস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিতে প্রতিরক্ষা খাতে রূপান্তরমূলক পদক্ষেপ গ্রহণ করছে আঙ্কারা। নববর্ষের প্রাক্কালে রাজধানী আঙ্কারার পোলাটলি জেলার আর্টিলারি এবং মিসাইল স্কুল কমান্ডে জড়ো হওয়া সেনাদের সঙ্গে ফোনালাপে একথা বলেন তিনি। এরদোয়ান বলেন, বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠার সংগ্রাম করছে তুরস্ক। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তিনি বলেন, তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের ‘ঘরে শান্তি, বিশ্বে শান্তি’ এই পররাষ্ট্র নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

অভ্যন্তরীণ ঐক্য জোরদারের প্রচেষ্টার কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘আমরা আমাদের অঞ্চল এবং তার বাইরে স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি জোরালো সংগ্রামে আছি।’

এরদোয়ান তুরস্কের সামরিক সক্ষমতার কথা ধরেন, যার মধ্যে রয়েছে আলতাই ট্যাঙ্ক, ফিরতিনা হাউইটজার, এটিএকে হেলিকপ্টার, সশস্ত্র ও নিরস্ত্র ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং মানবহীন সমুদ্র যানবাহন।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান আনাস

বার্তা সম্পাদক অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনু

1

নওগাঁর ১৩ ইউনিয়নে বিশুদ্ধ পানির তীব্র সংকট, ভোগান্তিতে মানুষ

2

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মালামাল নিজ খরচে আনছেন সাংসদ

3

পরিচ্ছন্নতা হোক অঙ্গীকার, আবদ্ধ থাকবে না আর কোনো খাল।

4

খাল খননে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না: আব্দুল বারী

5

জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

6

ছাত্র শিবিরের উদ্যোগে গোপালপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

7

শ্যামনগরে ফিলিং স্টেশনে তেল সংকট, খোলা বাজারে চড়া দামে বিক্র

8

আলোর কাফেলা অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে

9

সমালোচনার আগে ভুল সংশোধনের সুযোগ দিবেন

10

জনতার হাতে দুই টিউবওয়েল চোর আটক, পালিয়েছে আরো তিন জন

11

জয়পুরহাটে মাহমুদ স্মৃতি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

12

ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্টগার্ড এর বিশে

13

নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাক খাদে। সকলে আহত

14

সড়ক দুর্ঘটনায় মনিরামপুর মাছ বাজারের ব্যবসায়ী নিহত

15

পা পিছলে পড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

16

সতিঘাটা মসজিদে দেড় হাজার মানুষ এতেকাফে বসেছে

17

আলোছায়া সংস্থার উদ্যোগে শ্রমিকদের সন্মানে ইফতার

18

শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে রড দিয়ে মারপিট করেন ব

19

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত এক‌ইপরিবারের নয় জনের দাফন সম্পন্ন

20