গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে। এ সময় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বিশ্ববিদ্যালয়জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক ও ভীতি। ককটেল বিস্ফোরণের খবর শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।