ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা নতুন পথের সন্ধান দিবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান। তিনি বলেন, এ নির্বাচন আগের যে কোন নির্বাচনের মত যেনতেন নয়। এ নির্বাচন জাতি হিসেবে নির্দেশনা দিবে।
সোমবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রচারণার ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কোন দল নাই, কোন প্রার্থী নাই।
সুতরাং সবাই আমাদের প্রার্থী। একটি উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কারো পরামর্শে, নির্দেশনায় ও ইচ্ছায় ভোট দিবেন না। নিজের ইচ্ছায় পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
আশা করছি এর ফলে আমরা একটি প্রতিনিধিত্বশীল সরকার পাবো। যারা জনগণের প্রভু না হয়ে, জনগণের প্রতিনিধি ও খাদেম হবেন।